এস এম আলম, ২৫ ডিসেম্বর: নানা ধর্মীয় অনুষ্ঠানিকতায় পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হচ্ছে খ্রীস্টান স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। এ উপলক্ষে সকালে পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রভু যিশুর জীবনাদর্শ নিয়ে আলোচনার পাশিপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। প্রার্থনা পরিচালনা করেন চার্চের যাজক ইসহাক সরকার।এছাড়াও পাবনার আতাইকুলা ব্যাপ্টিষ্ট চার্চ, চাটমোহর খ্রীস্টান পল্লী সহ জেলার প্রতিটি গীর্জায় ছিল উৎসবের আমেজ। বর্নিল আলোক সজ্জায় সাজানো হয় প্রতিটি চার্চকে।
পাবনায় উৎসব মুখোর পরিবেশে বড় দিন পালিত
RELATED ARTICLES
