এস এম আলম, ২৭ ডিসেম্বর: পাবনায় অনুষ্ঠিত হয়েছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মু.আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম, সহযোগী অধ্যাপক পাবনা প্রযুক্তি বিশ^বিদ্যালয় ড. আবদুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামাল উদ্দিন, পাবনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোকছেদুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান, বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল হালিম, প্রোগ্রামার সজীব সরকার সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। জেলা তথ্য অধিদপ্তর আয়োজিত এ মতবিনিময় সভায় সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্ব কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



