এস এম আলম, ২৭ ডিসেম্বর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা-৫ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স কে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা আ.লীগ কার্যালয়ে পাবনা জেলা সিএজি চালিত অটোরিক্সা যৌথ মালিক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়। জেলা সিএনজি চালিত অটোরিক্সা যৌথ মালিক সমিতির সভাপতি আব্বাস আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য দেন নৌকা মনোনীত প্রার্থী গোলাম ফারুক প্রিন্স। আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আ.লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহম্মেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট। এসময় ৭ই জানুয়ারি বিজয় করার লক্ষ্যে বক্তব্যদের অতিথিবৃন্দরা।



