Homeখেলাধুলাসেরা চারে ম্যানসিটি, জিতলো চেলসিও

সেরা চারে ম্যানসিটি, জিতলো চেলসিও

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে পিছিয়েই ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বরূপে ফিরলো পেপ গার্দিওলার দল। ঘুরে দাঁড়িয়ে তুলে নিলো দারুণ এক জয়।গুডিসন পার্কে বুধবার রাতে এভারটনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ম্যানসিটি। দাপুটে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ চারে উঠে এসেছে লিগ চ্যাম্পিয়নরা।প্রথমার্ধেও দাপট ছিল ম্যানসিটির। তবে স্রোতের বিপরীতে তারা গোল হজম করে বসে ২৯ মিনিটে। বাঁ দিক থেকে ম্যাকনিলের পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে ঠাণ্ডা মাথায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার জ্যাক হ্যারিসন।পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সিটি। ৫৩ মিনিটে দর্শনীয় গোলে সমতা টানেন ফিল ফোডেন। সিলভার পাস পেয়ে অনেক দূর থেকে বুলেট গতির কোনাকুনি শটে কাছের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।

এর মিনিট দশেকের মাথায় বল এভারটন মিডফিল্ডার আমাদু ওনানার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে সিটিকে এগিয়ে নেন আলভারেজ।নিজেদের ভুলে ৮৬তম মিনিটে তৃতীয় গোলটি হজম করে এভারটন। ডিফেন্ডার ব্রানথোয়েটের পা থেকে বল কেড়ে নিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার সিলভা।দিনের অপর ম্যাচে জয় পেয়েছে মৌসুমের শুরু থেকে ভুগতে থাকা চেলসি। স্টামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার ১০ নম্বরে উঠেছে তারা।১৩ মিনিটে চেলসিকে এগিয়ে দেন মাইখাইলো মুদ্রিক। প্রথমার্ধে যোগ করা সময়ে মাইকেল ওলিসে সমতা ফেরান প্যালেসকে। তবে ম্যাচের শেষদিকে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে চেলসির জয় নিশ্চিত করে দেন ননি মাদুয়েকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments