Homeজেলা সংবাদপাবনায় স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনায় স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম আলম, ২০ জানুয়ারি: পাবনায় অনুষ্ঠিত হয়েছে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে স্কুল ক্যা¤পাসে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। স্কুলের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা। প্রতিযোগিতার শুরুতেই ছিল শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর মার্চপাস এবং ডিসপ্লে। পরে ৩৪ টি ইভেন্টে স্কুলের ৩শ প্রতিযোগী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা, পিবিআই পুলিশ সুপার ফজলে ইলাহী, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক আবু তাহের, স্কয়ার ফার্মার মহা-ব্যবস্থাপক মো: মিজানুর রহমান, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মো: মনিরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাঈদা শবনম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হান্নান, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মীর্জা, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments