Homeজাতীয়ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন শামসুল হক টুকু

ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন শামসুল হক টুকু

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শামসুল হক টুকু ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলা সংসদের প্রথম অধিবেশনে সর্বম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।এর আগে শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচন করা হয়।সরকার দলের এমপি এবি তাজুল ইসলাম ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুটুকে নির্বাচনের জন্য নাম প্রস্তাব করেন। সরকার দলের অপর এক এমপি মকবুল হোসেন ওই প্রস্তাবকে সমর্থন করেন। পরে অন্য কোনো মনোনীত প্রার্থী না থাকায় স্পিকার কণ্ঠভোটের মাধ্যমে ডেপুটি স্পিকারকে নির্বাচিত ঘোষণা করেন।মাগরিবের নামাজের বিরতিতে নতুন ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়ান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments