এস এম আলম, ১ ফ্রেবুয়ারি: মাসব্যাপী বই মেলা এবং অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী। রাতে মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ ড. মো: শাহ আজম। পরে স্কয়ার গ্রুপের পরিচালক ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো: কামরুজ্জামান, মেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান। পরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। লাইব্রেরীর উদ্যোগে মাসব্যাপী এই বই মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০ টা পর্যন্ত সবার জন্য থাকবে উন্মুক্ত। এছাড়া মেলামঞ্চে রয়েছে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় ৩১ টি স্টলে বিভিন্ন দেশী বিদেশী বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর আগে প্রধান অতিথি অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীতে পুস্তক প্রদর্শনীরও উদ্বোধন করেন। এ পুস্তক প্রদর্শনীতে প্রায় ৭শত বছরের প্রাচীন গ্রন্থ সহ দুর্লভ সব পুস্তক প্রদর্শন করা হচ্ছে।



