Homeজেলা সংবাদপাবনায় দলিল লেখক সমিতির অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ৫ম দিনে মানব বন্ধন

পাবনায় দলিল লেখক সমিতির অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ৫ম দিনে মানব বন্ধন

এস এম আলম, ২৬ ফেব্রুয়ারি: দুর্নীতি অনিয়ম, হয়রানী ও সেচ্ছাচারিতা অভিযোগ এনে পাবনা সদর সাব রেজিস্টার মোহাম্মদ ইউসুফ আলীর অপসরন দাবীতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ৫ম দিনে মানব বন্ধন করেছে দলিল লেখক সমিতি। সদর সাব রেজেস্ট্রি অফিসের সামনে আয়োজিত এ মানব বন্ধন চলাকালে বক্তব্য দেন সমিতির সভাপতি মো: মহিউল ইসলাম ও সাধারন সম্পাদক হাজী আব্দুস সালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা জানান, দুর্নীতির দায়ে অভিযুক্ত এ সাব রেজিষ্টারকে আপসরন না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। মানব বন্ধনে সদরের সকল দলিল লেখক অংশ গ্রহন করেন।এদিকে টানা এ কর্ম বিরতির কারনে জমি বেচা কেনা বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারন মানুষ। এ সংক্রান্ত দাপ্তরিক কাজও বন্ধ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments