Homeজেলা সংবাদআসন্ন পবিত্র রমজান উপলক্ষে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আলোচনা ও...

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আলোচনা ও মতবিনিময় সভা

এস এম আলম, ২৯ ফেব্রুয়ারি: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পঁচা বাসি ও রং মিশ্রিত খাবার বিক্রয় না করা, দোকান হোটেলের সামনে খোলা জায়গায় রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে পশরা সাজিয়ে বাহারী রকম ইফতার সামগ্রী বিক্রয় না করার জন্যে হোটেল এন্ড রেস্টুরেন্টের খাবার প্রস্তুতকারী ও হোটেল মালিক ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিক, গোয়েন্দা শাখা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিতে এ সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজির, এনএসআই সহকারী পরিচালক লুৎফুল কবির, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রৌশন আলী, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, চেম্বার এর পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান, রুহুল আমিন বিশ্বাস রানা, উত্তম কুমার কুন্ডু, মাসুদুর রহমান মিন্টু, কট্যাবের সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহমুদ মোর্শেদ বাবলা সহ হোটেল মালিক ও ব্যবসায়ীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments