এস এম আলম, ২ মার্চ: পাবনায় রমজান উপলক্ষে খেজুর, কলা সহ সকল প্রকার ফলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রয় না করা ও ফলে বিষাক্ত কেমিকেল / রাসায়নিক দ্রব্য না মিশানোর জন্য সকল প্রকার ফল ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিক, গোয়েন্দা শাখা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও চেম্বারে অব কমার্সের নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বারের সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, জেলার ক্যাবের সাধারণ স¤পাদক এসএম মাহবুব আলম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শফিকুল ইসলাম খান, সাজ্জাদ হোসেন বাচ্চু, প্রেসক্লাবের সহ সভাপতি শহীদুর রহমান শহীদ, দৈনিক সিনসার সম্পাদক মাহবুবুল আলম, দৈনিক ডেইলী স্টারের জেলা প্রতিনিধি তপু আহমেদ, দৈনিক ইছামতির বার্তা সম্পাদক সিফাত রহমান সনম, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, দৈনিক বিবৃতির কাজী মাহবুব মোর্শেদ, অনলাই পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ ব্যবসায়ী, সাংবাদিক, গোয়েন্দা শাখা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাসুদুর রহমান মিন্টু।



