এস এম আলম, ৩ মার্চ: পবিত্র রমজান মাসে ইফতার উপকরনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য স্থিতিশীল রাখতে পাবনায় স্থানীয় বড় বাজারের খুচরা ও পাইকারী বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা করেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ। বিকেলে চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি, চেম্বার পরিচালক শফিকুল ইসলাম, উ কুমার কুন্ডুু, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ স্থানীয় চাল, মাছ, মাংস, ডিম, মুরগী ও খুচরা মুদি ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাসুদুর রহমান মিন্টু।

