Homeজেলা সংবাদপাবনায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

পাবনায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

এস এম আলম, ৭ মার্চ: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে সকালে জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, পৌর মেয়র শরীফ প্রধান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সকল সরকারী প্রতিষ্ঠান, পাবনা চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments