এস এম আলম, ৯ মার্চ: মহান মুক্তিযুদ্ধ সহ আইন-শৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশদের স্মরণে পাবনায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। সকালে শহীদ পুলিশদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে পুলিশ লাইন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ পুলিশ পরিবারের সদস্যদের সম্বর্ধনা। পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, পিবিআই পুলিশ সুপার ফজলে এলাহী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পৌর মেয়র শরীফ প্রধান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব সহ বিশিষ্ট জনেরা।

