এস এম আলম, ১১ মার্চ: পাবনায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধে জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে বড় বাজার সহ অন্যান্য বাজার মনিটরিং করা হয়। খেজুর, মুড়ি, লেবু, শশা, চাল, ছোলা, বেসন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মনিটরিং করা হয়। কেনা মূল্যের তুলনায় অস্বাভাবিক মুনাফায় অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ আইনে ৩ টি মামলায় ৩০০০ টাকা জরিমানা করা হয়। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন, পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো: রওশন আলী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।



