এস এম আলম, ১৪ মার্চ: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রতিবছরের মত এবারও পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সহকর্মীদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সকালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মাতৃছায়া ক্যান্টিনে এসব শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করেন প্রতিষ্ঠানের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক। এ উপলক্ষে আয়েজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হিসাব ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মো: আবু তাহের, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরী আবু মুসা মো: মনিরুল হাসান, অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কয়ার টয়লেট্রিজের মানব স¤পদ বিভাগের ব্যবস্থাপক হারুন-উর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন উভয় প্লান্টের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ১১০ জন শিক্ষার্থীর মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়।
পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সহকর্মীদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান
RELATED ARTICLES
