এস এম আলম, ১৮ মার্চ: স্কয়ার গ্রুপের সহায়তায় পাবনায় জেলা যুবলীগের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে রমজান মাসব্যাপী অসহায় মানুষের মধ্যে সেহেরি বিতরন কার্যক্রম। জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি এবং যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের নেতৃত্বে যুবলীগ স্বেচ্ছাসেবীরা রাত জেগে এসব সেহেরি তৈরি করে পাবনা জেনারেল হাসপাতালে ৭শ অসুস্থ্য রোগী ও তাদের স্বজনদের মাঝে বিতরন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইয়িদ খান, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মীর্জা সহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
স্কয়ার গ্রুপের সহায়তায় পাবনায় জেলা যুবলীগের উদ্যোগে সেহেরি বিতরন কার্যক্রম শুরু
RELATED ARTICLES
