Homeখেলাধুলালঙ্কানদের চাপে রেখে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

লঙ্কানদের চাপে রেখে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

৫৭ রানের শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতেই অর্ধেক উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়েছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ৩৫ রানের জুটি করলেও এখন চাপ কাটিয়ে তুলতে পারেননি। লঙ্কানদের চাপে রেখেই মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ২২ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৯২ রান। ধনঞ্জয়া ডি সিলভা ২৫ রানে আর কামিন্দু ১১ রানে অপরাজিত আছেন।

আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খালেদ আহমেদের তোপে শুরুতেই চাপে পড়েছে শ্রীলঙ্কা।ইনিংসে দ্বিতীয় ওভারে শিকার করেছেন প্রথম উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার।ওভারের শেষ বলে লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে তৃতীয় স্লিপের হাতের ক্যাচ বানান খালেদ। তরুণ এই পেসারকে ড্রাইভ করতে গিয়ে ব্যাটে বলে ভালো মতো সংযোগ ঘটাতে পারেননি ওপেনার নিশান মাদুশকা (৯ বলে ২)। ব্যাটের কানায় লেগে বল চলে যায় মেহেদি হাসান মিরাজের কাছে। সুযোগটি পুরোপুরি লুপে নেন মিরাজ।
এরপর ১২তম ওভারে জোড়া শিকার করেছেন খালেদ। ওভারের (দ্বিতীয় বল) শর্ট ও বাউন্স বলকে কাট করতে গিয়েছিলেন লঙ্কান টপঅর্ডার কুশল মেন্ডিস। কিন্তু ডানহাতি এই মনে হয় পুল করতে কিছুটা দেরি করে ফেলেছেন। ফলে বল যাচ্ছিলো গালি অঞ্চলের দিকে। সেখান থেকে মেন্ডিসকে তালুবন্দি করেন জাকির হাসান। ২৬ বলে ১৬ রান করে ফেরত যান মেন্ডিস।খালেদের পরের ওভারেই রানআউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। খালেদকে অফসাইডে ফেলে রান নেওয়ার চেষ্টা করছিলেন দিনেশ চান্দিমাল। সেখানে থাকা ফিল্ডার নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী থ্রু করে স্ট্রাইকের দিকে যাওয়া ম্যাথিউসের স্টাম্প সরাসরি ভেঙে দেন।ওই ওভারের শেষ বলে থিতু হয়ে পিচে টিকে থাকার চেষ্টায় থাকা দিমুথ করুনারত্নেকে বোল্ড করে দেন খালেদ। ৩৭ বলে ১৭ রান করেন এই বাঁহাতি লঙ্কান ব্যাটার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments