এস এম আলম, ২৫ মার্চ: পাবনায় পালিত হয়েছে গনহত্যা দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি আকবর আলী মুনসী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। এর আগে পাক হানাদারদের গনহত্যা নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় ও এক মিনিট নিরবতা পালন করা হয়।


