Homeজেলা সংবাদপাবনায় স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সহকর্মীদের আর্থিক পুরস্কার...

পাবনায় স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সহকর্মীদের আর্থিক পুরস্কার ও সংবর্ধনা

এস এম আলম, ২৭ মার্চ: পাবনায় ২০২৩ সালে শতভাগ কর্মদিবসে উপস্থিত থাকা সহকর্মীদের আর্থিক পুরস্কার ও সংবর্ধনা দিয়েছে স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড। এ উপলক্ষে সকালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মাতৃছায়া ক্যান্টিনে প্রতিষ্ঠানের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেকের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক মো: আবু তাহের, স্কয়ার ফুড এন্ড বেভরেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরী আবু মুসা মো: মনিরুল হাসান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক হারুনুর রশিদ ও ফুড এন্ড বেভারেজ লিমেটেডের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো: দেলোয়ার হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের সহকর্মীরা। পরে উভয় প্রতিষ্ঠানের ৪২৮ জন শতভাগ উপস্থিত সহকর্মীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments