এস এম আলম, ৮ এপ্রিল: পাবনা রাধানগর মজুমদার একাডেমী (আর এম একাডেমী) স্কুলের ১৯৯০ ব্যাচের ছাত্রদের ইফতার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। পাবনা শহরের রিভার ভিউ রিসোর্টে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ১৯৯০ এর সকল বন্ধুরা একত্রিত হয়ে এই মিলন মেলার আয়োজন করেন। এই ৯০ ব্যাচকে এখনো একসাথে মিলেমিশে রেখেছে স্কুলের ক্লাস ক্যাপ্টেন তহিরুল ইসলাম হিট। মিলন মেলায় উপস্থিত ছিলেন প্রবাসী ব্যারিস্টার সাইফুল ইসলাম খোকন, আশিকুর রহমান স্বাধীন, এম এ আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ আশরাফুল।



