এস এম আলম, ৯ এপ্রিল: ৫শ অসহায় গরিব পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেছে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। বিকেলে চেম্বার মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি। এসময় উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি ফুরকান আলী বিশ্বাস, পরিচালক ও প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পরিচালক আলহাজ্জ্ব ফরিদুল ইসলাম, পরিচালক মাসুদুর রহমান মিন্টু, পরিচালক সাজ্জাদ হোসেন বাচ্চু, পরিচালক জাহাঙ্গীর হোসেন, চেম্বারের সচিব আব্দুর রাজ্জাক সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে পাবনা চেম্বার এবার ইফতার পাটির পরিবতে অসহায় গরিবদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।

