Homeজেলা সংবাদপাবনায় উৎসব মুখোর পরিবেশে পবিত্র ঈদ-উল ফিতর পালিত

পাবনায় উৎসব মুখোর পরিবেশে পবিত্র ঈদ-উল ফিতর পালিত

এস এম আলম, ১১ এপ্রিল: পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর। সকাল থেকে জেলার প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয় আরিফপুর সদর গোরস্থান মাঠ, পাবনা পুলিশ মাঠ, জেলা স্কুল মাঠ সহ বিভিন্ন মাঠ প্রাঙ্গনে। পাবনা পুলিশ মাঠে জামাতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি আকবর আলী মুন্সী। আরিফপুর সদর গোরস্থান মাঠে জামাতে অংশ নেন আরিফপুর সদর গোরস্থান ও লতিফ মর্জিনা ট্রাস্টের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, রাজা মোবিল এন্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন রাজা, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, রিয়েল এস্টেট হাউসিং অ্যাসোসিয়েশন রিহ্যাবের সহ-সভাপতি এবং আক্তার গ্রুপ ও লতিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্তার বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক এবং বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন সহ ধর্মপ্রাণ মুসল্লীগণ। মাঠে ঈদ নামাজ পরবর্তী পাবনা আরিফপুর সদর গোরস্থানে কবর জিয়ারত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments