এস এম আলম, ১৩ এপ্রিল: হ্রদয় নাচে বৈশাখী সাজে-এই শ্লোগানে আগামীকাল পাবনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রুচি বৈশাখী উৎসব। স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের আয়োজনে প্রতিবছরের মত এবারও এ উৎসবে থাকছে মঙ্গল শোভাযাত্রা এবং দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় ওপেন কনসার্ট। এ আনন্দ আয়োজনকে সামনে রেখে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। বিকেলে মাঠ পরিদর্শন করেন স্কয়ার গ্রুপের পরিচালক ও এ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: রুহুল আমিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগামীকাল সকাল ৯টায় এ কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় ও খ্যাতনামা শিল্পীরা। কনসার্টটি প্রতিবছরের মতো এবারও সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
রুচি বৈশাখী উৎসব উপলক্ষে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠ পরিদর্শন
RELATED ARTICLES
