এস এম আলম, ১৪ এপ্রিল: গান, নাচ, মঙ্গল শোভাযাত্রা সহ জাঁকজমকপূর্ণ নানা আয়োজনে বরাবরের মতো পালিত হলো বাংলাদেশের বৃহত্তম বৈশাখ কনসার্টের জন্য সুপরিচিত ‘রুচি বৈশাখী উৎসব’-এর এবারের আয়োজন। বাঙালির সর্বজনীন উৎসব ‘পহেলা বৈশাখ’ উদযাপন উপলক্ষে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন। নাচে-গানে বাঙালির চিরায়ত সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে এই উৎসবে। দুই পর্বের এই অনুষ্ঠানটির প্রথম পর্বে সকাল ৮টায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান, পুলিশ প্রশাসন, অতিরিক্ত ডিআইজি আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: রুহুল আমিন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সহ জেলা নানা সংগঠন। দেশের মঙ্গল কামনায় হাজারো মানুষের এই শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অগণিত পাবনাবাসী স্বতঃস্ফুর্তভাবে এতে অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো নাচ ও গানের জমজমাট আয়োজন। যা শুরু হয় সকাল সাড়ে ৮টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে। ‘রুচি’ আয়োজিত পহেলা বৈশাখের এই আনন্দ আয়োজনের শুরুতে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা ও তার দল। এরপর এডওয়ার্ড কলেজ মাঠে উপস্থিত অগণিত দর্শকের সামনে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসান, সংগীতজগতের চেনা মুখ সজল, তরুণদের কাছে বিপুল জনপ্রিয় শিল্পী জেফার, ইমন চৌধুরী, মাশা এবং শিবলু। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্কয়ার পরিবারের বহু কর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও পাবনার বিশিষ্ট ব্যক্তিবর্গ-সহ সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা উপভোগ করেন। দুই উপস্থাপক আলিফ ও ইন্দ্রানী নিশির প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও উপভোগ্য হয়ে ওঠে। আয়োজনটির জাতীয় সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিন-রাত, স্থানীয় সম্প্রচার সহযোগী ভিশন টেকনোলজিস লিমিটেড এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলো মিডিয়াকম লিমিটেড। মাছরাঙা টেলিভিশন চ্যানেলে সকাল থেকেই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর সুপরিচিত র্ব্যান্ড রুচি যেকোনো উৎসবে আয়োজনে নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাঙালির নিজস্ব সংস্কৃতির প্রতি নিজেদের অঙ্গীকার পালন করে থাকে। উল্লেখ্য, ‘রুচি বৈশাখী উৎসব’ অনুষ্ঠানটি ছিলো সবার জন্য উন্মুক্ত।
বর্ণাঢ্য আয়োজনে পাবনায় বর্ষবরণ অনুষ্ঠিত
RELATED ARTICLES
