এস এম আলম, ২৯ জানুয়ারী: তৃতীয় দফায় প্রথমবারের মতো ইভিএমএ অনুষ্ঠিত হয়েছে পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা পরিষদের নির্বাচন। এ তিন উপজেলায় ২ হাজার ৮শ ২৭টি ভোট কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৯ লাখ ৯ হাজার ৮৯১ জন।এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটর আছেন ৯ জন।
পাবনায় তৃতীয় দফায় প্রথমবারের মতো ইভিএমএ অনুষ্ঠিত
RELATED ARTICLES
