Homeজাতীয়মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার

মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার

মালয়েশিয়ার হাউজ অব রিপ্রেজেনটেটিভের স্পিকারের আমন্ত্রণে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর পৌনে ১টায় কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে মালয়েশিয়ার হাউজ অব রিপ্রেজেনটেটিভের স্পিকার তান শ্রী জোহরি আব্দুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. শিরীন শারমিন চৌধুরী।স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং স্পিকারের সহকারী একান্ত সচিব (উপসচিব) মো. জসিম উদ্দিন কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।সফর শেষে স্পিকারের আগামী ৭ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments