এস এম আলম, ১৬ আগস্ট: পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নে মির্জা ইদান হত্যার রায় বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে বেড়া কৈটোলা আওয়াল বাঁধ চার মাথা মোড়ে নিহতের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ২০১২সালের ২২ই আগস্ট মির্জা ইদানকে কুপিয়ে হত্যা করে আরিফ, আসাদুল,সিরাজুল ও জয়নাল। এই ঘটনায় বেড়া থানায় হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘ ১২ বছর পর গত ১৩ আগস্ট হত্যা মামলায় সাথে সবাইকে খালাস দেন আদালত। মানববন্ধন চলাকালে বক্তারা আদালতের রায় বাতিল করে অভিযুক্তদের ফাঁসির দাবি করেন।
এ সময় বক্তব্য দেন নিহতের চাচা মির্জা আয়নাল, নিহতের মা, স্ত্রীসহ স্বজন ও এলাকাবাসীরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বেড় করে।
পাবনার বেড়ায় ইদান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
RELATED ARTICLES
