এস এম আলম, ৮ সেপ্টেম্বর: পাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচালক রনি আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক, সদর উপজেলার ইউএনও, এনজিও দিগন্ত সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।



