এস এম আলম, ১৮ সেপ্টেম্বর: পাবনা পৌরসভার অন্তর্গত ইছামতি নদীর দুপাড়ের দলিল মূলে বৈধ বাসিন্দাদের স্থাপনা ও ভুমি অধিগ্রহণের মাধ্যমে যথাযথ ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে স্বার্থ সংরক্ষণ কমিটি। সকালে আব্দুল হামিদ সড়ক থেকে বৈধ বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট পেশ করেন কমিটির সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মাসুদ রিজভী। এসময় সেখানে উপস্থিত বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হক শাহীন জানান, নদী পাড়ের এসব বৈধ বাসিন্দারা প্রায় ৯০ বছর ধরে বসবাস করছেন। তারা নিয়মিত সরকারি খাজনা ও পরিশোধ করছেন।



