এস এম আলম, ১১ অক্টোবর: পাবনায় পালিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী। সকালে এ উপলক্ষে শহরের প্রতিটি মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় সন্ধ্যা পূজা, দেবীর উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়। প্রতিটি পূজা মন্ডপেই ছিল ভক্ত আর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এদিকে এ উপলক্ষে বর্ণীল আলোক সজ্জায় সেজেছে প্রতিটি মন্দির। এছাড়া স্থানীয় অভিজাত রেস্টুরেন্ট রূপকথার কাব্য পূজা উপলক্ষে আলোক সজ্জায় সজ্জিত হয়েছে। পাবনায় ৩৩০টি মন্ডপে পালিত হয়েছে শারদীয় দুর্গাপুজার মহাঅষ্টমী।

