এস এম আলম, ৫ নভেম্বর: পাবনায় জেলা কংক্রিট মিকচার ফ্লাট বেড ও ড্রাম ট্রাঙ্ক মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। সমিতির সভাপতি গোলাম ইয়াসিন রুবেলের সভাপতিত্বে এর সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা ট্রাঙ্ক লরি ও কভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারিক, সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম ইসহাক, লতিফ গ্রুপের পরিচালক সাজিদ বিশ্বাস, ট্রাফিক পরিদর্শক সাদাকাতুল বারী, ট্রাফিক পরিদর্শক মিনহাজ, কংক্রিট মিকচার ফ্লাট বেড ও ড্রাম ট্রাঙ্ক মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন লিটন।

