Homeজাতীয়রোববার থেকে শুরু দু’দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক পানি সম্মেলন

রোববার থেকে শুরু দু’দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক পানি সম্মেলন

পটুয়াখালীর কুয়াকাটায় রোববার (২৬ জানুয়ারি) থেকে পর্দা উঠছে দুদিনব্যাপী ১০ম আন্তর্জাতিক পানি সম্মেলনের। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় পানির ভূ-রাজনীতি ও সমুদ্রের ভবিষ্যৎ। এই সম্মেলন চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। সম্মেলনের আয়োজন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশ।দেশ-বিদেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে বাংলাদেশসহ আন্তঃসীমানায় পানি ও নদী নিয়ে চলমান ভূ-রাজনীতি এবং সমুদ্রের বিদ্যমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত হবে এই আন্তর্জাতিক সম্মেলনে। বাংলাদেশ ছাড়াও নেপাল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞরা এতে বক্তব্য রাখবেন।একশন এইড বাংলাদেশ এক বার্তায় জানিয়েছে, এবারের সম্মেলনের উদ্দেশ্য হলো দেশ-বিদেশের যুব, নারী, অ্যাকাডেমিক, গবেষক, নীতিনির্ধারক, এনজিও, দাতা সংস্থা এবং বাস্তবায়নকারীদের সম্পৃক্ত করে পানি শাসন, নদী ব্যবস্থাপনা এবং পানি ও সমুদ্রের ভবিষ্যতের স্থায়ীত্ব নিয়ে বর্তমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে সক্রিয় আলোচনা করা এবং এই আলোচনাকে উৎসাহিত করার মাধ্যমে এই বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা এবং সচেতনতা তৈরি করা।

পাশাপাশি পানিসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে আঞ্চলিক স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা, ন্যায়সংগত বণ্টন এবং পানি ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনাকে উৎসাহিত করা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।দুইদিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে তিস্তা ও সীমান্তবর্তী নদীসমূহের ভবিষ্যৎ; জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় উদ্ভাবন; জলবায়ু ভবিষ্যৎ, পানি অর্থায়ন এবং হাইড্রো-কূটনীতির ভূমিকা নিয়ে আলোচনা হবে।দ্বিতীয় দিনে পানি ব্যবস্থাপনায় নারীবাদী দৃষ্টিতে জলবায়ু পরিবর্তন এবং ক্ষমতার সম্পর্ক মূল্যায়ন; পানিবিষয়ক শিক্ষাকে মূলধারায় সম্পৃক্তকরণ; এবং সহযোগিতার ভূ-রাজনীতি এবং সমুদ্র ও পানিসম্পদ রক্ষা নিয়ে আলোচনা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments