এস এম আলম, ২১ ফেব্রুয়ারি: পাবনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলনে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাতফেরী বের হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা প্রশাসক এর সহধর্মিণী হুমায়েরা আয়েশা সহ লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।


