এস এম আলম, ২৪ ফেব্রুয়ারি: ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে পাবনা বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে পাবনার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে মিছিলটি বেড় করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুড়ে শহীদ চত্বরে এসে সামাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান। গত ১৮ ফেব্রুয়ারি রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে।

