এস এম আলম, ২৪ ফেব্রুয়ারি: “এসএমএপি প্রকল্প ভুক্ত টিএসএস পরিকল্পনা বাস্তবায়নে বার্ষিক সভা” বাংলাদেশের বৃহত্তম বেসরকারি প্রতিষ্ঠান আশা পাবনা জেলার কর্মকর্তাদের নিয়ে কৃষি বিষয়ক সম্পর্কিত এক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিস্ট্রিক্ট ম্যানেজার আলী আহাম্মেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম ডেপুটি ডিরেক্টর (কৃষি) কেন্দ্রীয় কার্যালয় ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম ডিভিশনাল ম্যানেজার, আশা রাজশাহী বিভাগ, মোঃ শফিকুল ইসলাম উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ বিভাগ, পাবনা, এ.কে. এস. এম মোশারফ হোসেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পাবনা। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার শামসুদ্দিন আহমেদ (কৃষি) সহ ৩৩ জন ব্রাঞ্চ ম্যানেজার। সভায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ও ব্যবহার গাভী পালনে বাসস্থান খাদ্য ব্যবস্থাপনা রোগ সংক্রান্ত , পোল্ট্রি খামার ব্যবস্থাপনা, বায়োগ্যাস, ভার্মি কম্পস্ট, মাশরুম সম্পর্কিত সহ বিভিন্ন ওয়েবসাইট ও কৃষি সার্কুলার পক্ষে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। আশা পাবনা জেলায় ২৪ ২৫ অর্থবছরে কৃষি বিষয়ক প্রকল্পে ১.৫০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা করেছে।

