এস এম আলম, ২৫ ফেব্রুয়ারি: পাবনা দিলালপুর খান বাহাদুর রোড শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দিরে প্রতিমা ভাঙচুরের মূল হোতা সদর উপজেলা যুবদলের সাবেক ১নং সাংগঠনিক স¤পাদক জাহিদ হাসান হ্যাপিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। দুপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোরতোজা আলী খান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরের জানান, গত শুক্রবার ও শনিবার গভীর রাতে শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। বিষয়টি পুলিশের নজরে আসলে আজ সকালে তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ জানায় আটকৃত আসামি জাহিদ হাসান অনলাইন জুয়া ক্যাসিনো খেলে টাকা পয়সা হেরে মাথার সমস্যা ভুগছিল। তিনি মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। তবে অভিযোগ আটকৃত ব্যক্তি নিজ মুখে স্বীকার করেছেন।

