এস এম আলম, ২৬ ফেব্রুয়ারি: আজ দুদক আয়োজিত পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৭২তম গণশুনানিতে পাবনা জেলাকে দেশের প্রথম দুর্নীতি মুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। জেলা প্রশাসক পাবনা মোহাম্মদ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমরা যদি ভালভাবে দেখি সকল সংকটের মূল দুর্নীতি। ধামাচাপা দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। আমি মনে করি দুর্নীতি কমবে’। কমিশনার মহোদয় বলেন,’ আমরা ঘুষ দেব না। আমাদের মেরুদন্ড সোজা করে দাড়াতে হবে।’ উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক গণসংযোগ তানজির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ারুল আজিজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণশুনানিতে ১৫৭ টি অভিযোগ জমা পরে। এর মধ্যে দুদক তফসিলভুক্ত ৫৭ টি অভিযোগ আমলে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ পাবনা জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরে। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায়। এর আগে প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন – কে স্বাগত জানান অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম।



