Homeজেলা সংবাদপাবনায় রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

পাবনায় রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

এস এম আলম, ২৭ ফেব্রুয়ারিঃ পাবনায় রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পাবনা জেলা পুলিশের আয়োজনের স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। এ সময় পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বিপিএম (বার), পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, কমান্ড্যান্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার বেলাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম। ফাইনাল খেলায় সিরাজগঞ্জ ক্রিকেট টিমকে পাবনা ক্রিকেট টিম ৩৭ রানে পরাজিত করে বিজয় অর্জন করেন। পরে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments