এস এম আলম, ২৮ ফেব্রুয়ারি: পাবনায় বনমালী শিল্পকলা কেন্দ্র এর বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে বনমালী শিল্পকলার হলরুমে ত্রি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বনমালী শিল্পকলা কেন্দ্রে’র কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) সম্পন্ন করার লক্ষ্যে ঘোষিত তফশিল অনুযায়ী ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে একটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। চুড়ান্ত তালিকা পর্যালোচনায় দেখা যায় যে, বনমালী শিল্পকলা কেন্দ্র এর গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত পদের বিপরীতে অতিরিক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নিম্নলিখিত প্রার্থীগণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। কোন প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, সাধারণ সম্পাদক ড. হাবিবুল্লাহ, সহ-সভাপতি অ্যাডভোকেট সনৎ কুমার সরকার ও আলহাজ ডা. মনোয়ার উল আজীজ, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) রবিউল ইসলাম চৌবে ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক (সাংস্কৃতিক) প্রলয় চাকী টুকাই, অর্থ সম্পাদক মোসাদ্দেক আলী খান খসরু, কার্যনির্বাহী সদস্য এড. মোহাম্মদ আব্দুল হান্নান, এড. আব্দুল হান্নান শেলী, মিসেস সোহানি হোসেন, হাবিবুর রহমান হাবিব, আলী হাসনাত বক্তার, সাইফুল আলম স্বপন চৌধুরী, এড. মোসফেকা জাহান কণিকা, আখতারুজ্জামান আক্তার, আবুল কাশেম, এড. নাজমুল হোসেন শাহীন নির্বাচিত হয়। ১৭ সদস্য নিয়ে এবারে কমিটি গঠন হয়েছে। নির্বাচন পরিচালনা করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের কার্যকরী পরিষদের নির্বাচন কমিশনার এড. মির্জা আজিজুর রহমান, বনমালী শিল্পকলা কেন্দ্রের কার্যকরী পরিষদ নির্বাচন কমিশনের সদস্য এড. কাজী সাইদুর রহমান, বনমালী শিল্পকলা কেন্দ্রের কার্যকরী পরিষদ নির্বাচন কমিশনের সদস্য জহুরুল ইসলাম।
পাবনায় বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
RELATED ARTICLES
