এস এম আলম, ২ মার্চ: জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ তৈরি হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে। সে সংগঠনের কেন্দ্রীয় কমিটির মূল আটটি পদের একটিতে সহ-মুখপাত্র হিসেবে জায়গা করে নিয়েছেন পাবনার সন্তান ফারদিন হাসান আন্তন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী জুলাই আন্দোলনের সামনের সারির একজন নেতা এবং পাবনা সদরের কৃতি সন্তান। ফারদিন হাসান আন্তনের বাসা পাবনার দিলালপুর মহল্লার চারতলা মোড়ে। তার পিতা ডাঃ হাসান ইমাম টিপু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এবং মাতা তাহমিনা আকতার মুনিয়া একজন গৃহিণী । ফারদিনের দাদা পাবনা জেলা বিএনপি এর সাবেক সভাপতি আব্দুর রউফ আবেদ। ছাত্র-জনতাকে সংগঠিত করা এবং স্বৈরাচারের পতন ঘটানোর পেছনে তার অগ্রণী ভ‚মিকা রয়েছে। এর ফলস্বরূপ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং নতুন ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের এই গুরুত্বপূর্ণ পদে তাকে জায়গা করে দেওয়া হয়েছে।



