Homeজেলা সংবাদপাবনার চর ঘোষপুর মোল্লাপাড়ায় হজরত বেলাল (রাঃ) জামে মসজিদ উদ্বোধন

পাবনার চর ঘোষপুর মোল্লাপাড়ায় হজরত বেলাল (রাঃ) জামে মসজিদ উদ্বোধন

এস এম আলম, ৭ মার্চ: পাবনার চর ঘোষপুর মোল্লাপাড়ায় হজরত বেলাল (রাঃ) জামে মসজিদ নামে করা হয়েছে। দুপুরে মসজিদের গেটে ফিতা কেটে, দোয়া ও জুম্মার নামাজ আদায় করে মসজিদের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম, আলহাজ্ব রফিকুল ইসলাম, পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, নিউজ পাবনা অনলাইন এর স্বত্বাধিকারী পল্লব মাহমুদ, মসজিদ কমিটির সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, মুয়াজ্জিন মাওলানা আব্দুর রশিদ সহ এলাকার মুসল্লীরা। মসজিদের দুইটি হর্নসহ মাইক সেট দান করেন সাংবাদিক আলম, ৬ কাঠা জমি দান করেন আলহাজ্ব রফিকুল ইসলাম, টিউবওয়েল দান করেন অত্র এলাকার উজ্জ্বল মালিথা। এছাড়াও কার্পেট, ঘড়ি, জায়নামাজ, ফ্যানসহ নানান দ্রব্যাদি দান করেন ইউসুফ, আমিরুল, বকুল সহ এলাকাবাসী অনেকেই। জুম্মার নামাজ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম রাজ্জাক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments