Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক নারী দিবসে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ...

পাবনায় আন্তর্জাতিক নারী দিবসে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে নারী সহকর্মী সমাবেশ অনুষ্ঠিত

এস এম আলম, ৯ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাবনায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নারী সহকর্মী সমাবেশ। “অধিকার, ক্ষমতা, সমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়ে সকালে মাতৃছায়া ক্যাফেটেরিয়ায় নারীদের সম্মানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরী আবু মুসা মো: মনিরুল হাসান। অনুষ্ঠানে স্কয়ার গ্রুপের সকল নারী সহকর্মীদের পক্ষে বক্তব্য দেন খাদিজাতুল কুবরা ও শায়লা শারমিন। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহা-ব্যবস্থাপক মো: আবু তাহের সহ দুই প্লান্টের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ সহ সহকর্মীগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর মানব সম্পদ বিভাগের উধ্বর্তন ব্যবস্থাপক হারুন উর রশিদ। সমাবেশে বক্তারা জানান, স্কয়ার গ্রুপের দুই প্লান্টে প্রায় সাড়ে ৩ হাজারের অধিক নারী সহকর্মীগণ প্রতিষ্ঠানের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে নারীদের সামাজিক এবং পারিবারিক সহ সকল ক্ষেত্রে সাহসী ও অগ্রনী ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেন বক্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments