এস এম আলম, ২১ মার্চ: পাবনার চর ঘোষপুর মোল্লাপাড়ায় আলহাজ্ব রফিকুল ইসলামের পারিবারিক দানকৃত ৬ কাঠা জায়গার উপর হজরত বেলাল (রাঃ) জামে মসজিদের অজু খানার সাবমারসিবল পাম্প স্থাপন ও মাইক সেট দান করা হয়েছে। দুপুরে অনলাইন নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম, মেজবাহ উদ্দিন শাইন, আব্দুল হালিম এর অর্থায়নে মসজিদের অজু খানার সাবমারসিবল পাম্প স্থাপন ও মাইক সেট দান করা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অনলাইন নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম, দৈনিক ইছামতির সাংবাদিক বরকত, সারাবাংলা নিউজ পোর্টালের জেলা প্রতিনিধি মাসুদ রানা, আনোয়ার হোসেন মিঠু, বিশিষ্ট ব্যাবসায়ী বকুল, মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, মুয়াজ্জিন মাওলানা আব্দুর রশিদ সহ এলাকার মুসল্লীরা। পরে দেশ ও জাতির উদ্দেশ্য কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম রাজ্জাক। আলহাজ্ব রফিকুল ইসলামের পারিবারিক দানকৃত ৬ কাঠা জায়গার উপর এই মসজিদটি স্থাপন করা হয়েছে। অত্র এলাকার আশেপাশের ২ কিঃমিঃর মধ্যে কোন মসজিদ নাই। এই মসজিদ স্থাপনের পর ওই এলাকার মুসল্লিগণ স্বাচ্ছন্দে নামাজ আদায় করতে পারছেন।



