Homeখেলাধুলাডেনমার্ককে উড়িয়ে সেমিফাইনালে পর্তুগাল

ডেনমার্ককে উড়িয়ে সেমিফাইনালে পর্তুগাল

বয়স তার ৪০ পার হয়ে গেছে। এখনও জাতীয় দলে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স বেশি, ফলে জাতীয় দলে খেলা প্রতিটি ম্যাচই তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ, পারফরম্যান্স কম দেখালে তাকে বাদ দিতে হয়তো কোচ দ্বিতীয়বার ভাববেন না।ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ০-১ গোলে হেরে গিয়েছিলো পর্তুগিজরা। কোপেনহেগেনে রোনালদোকে খুঁজেই পাওয়া যায়নি। তখনই তার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিলো। যে কারণে ফিরতি লেগের ম্যাচটি ছিল সিআর সেভেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচেও খারাপ খেললে, হয়তো পরবর্তীতে পর্তুগাল দলে ‘বয়স্ক’ রোনালদোর অন্তর্ভূক্তি নিয়ে বড় একটা প্রশ্ন তৈরি হবে।লিসবনে রোববার রাতে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে গিয়েছিলেন সিআর সেভেন। নিজেই স্পট কিক নেন; কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ডেনিস গোলরক্ষক ক্যাস্পার স্মেইসেলকে ফাঁকি দিতে পারেননি। পেনাল্টি মিস। তবে, পেনাল্টি মিস করাটাই যেন তাঁতিয়ে দিয়েছে রোনালদোকে।এরপর তিনি অসাধারণ ফুটবল খেললেন। নিজে একটি গোল করেছেন। দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফ্রান্সিসকো ত্রিনকাও’র জোড়া গোলে শেষ পর্যন্ত ফিরতি লেগে ডেনমার্ককে ৫-২ গোলে এবং দুই লেগে মিলে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলো পর্তুগিজরা। ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল মুখোমুখি হবে জার্মানির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments