Homeখেলাধুলাটানা দ্বিতীয় জয় বেঙ্গালুরুর

টানা দ্বিতীয় জয় বেঙ্গালুরুর

লড়াইটা ছিল দুই বড় তারকা ধোনি-কোহলির। যে লড়াইয়ে শেষ হাসি হাসলেন কোহলি। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠেই ৫০ রানের বড় ব্যবধানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।এ নিয়ে টানা দুই ম্যাচে জয় পেলো বেঙ্গালুরু। তারাই এখন শীর্ষে।সমান ম্যাচে চেন্নাইয়ের জয় একটি, হার একটি। তারা সাত নম্বরে।
চেন্নাইয়ের সামনে লক্ষ্য ছিল চ্যালেঞ্জিং, ১৯৭ রানের। ৮ উইকেটে ১৪৬ রানেই থেমেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। ২৬ রানে ৩টি আর ৯৯ রানে ৭ উইকেট হারানোর পর ধোনি ১৬ বলে হার না মানা ৩০ করলেও পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি চেন্নাই।জস হ্যাজেলউড ২১ রানে নেন ৩টি উইকেট। এর আগে ৭ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বেঙ্গালুরু। টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্টের মারমুখী ব্যাটিংয়ে ভালো সূচনা পায় তারা। ১৬ বলে ৩২ করে আউট হন ফিল সল্ট। ৫ ওভারে ৪৫ রান তোলে বেঙ্গালুরু।এরপর ১৪ বলে ২৭ রানের ঝড় তোলেন দেবদূত পাডিক্কেল। বিরাট কোহলি অবশ্য টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি। ৩০ বলে খেলেন ৩১ রানের ইনিংস।এরপর হাল ধরেন অধিনায়ক রজত পাতিদার। ৩২ বলে ৫১ রান করেন তিনি। শেষদিকে টিম ডেভিড ৮ বলে ১ চার আর ৩ ছক্কায় ২২ রানের ক্যামিওতে বেঙ্গালুরুকে দুইশর কাছাকাছি পৌঁছে দেন। নুর আহমেদ ৩৬ রানে নেন ৩টি উইকেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments