এস এম আলম, ২১ এপ্রিল: জেলা গোয়েন্দা শাখা পাবনার পৃথক তিনটি অভিযানে একটি বিদেশী পিস্তল, ৬২ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ৪ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮০ (আশি) গ্রাম হেরোইন, একটি বিদেশী শটগান, ৫ (পাঁচ) রাউন্ড শটগানের গুলি সহ ৪ (চার) জনকে গ্রেফতার করেছে। পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল এর সার্বিক তত্ত¡াবধানে ওসি ডিবি হাসান বাসির এর নেতৃত্বে ২১ এপ্রিল রাত পৌনে ১ টায় এস আই (নিঃ) মহিদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর হেমায়েতপুর ইউপির কাশিপুর বাজারের মোড়ে অভিযান পরিচালনা করে সদর উপজেলার দোহারপাড়া এলাকার মৃত- শেখ ফরিদের ছেলে মাদক ব্যবসায়ী জাহিদ হাসান রানাকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর একই দিন সকাল ১১ টায় পুলিশের চৌকস বাহিনীটি জেলার সদর থানাধীন হেমায়েতপুর মালিথা পাড়ায় অভিযান পরিচালনা করে ঐ এলাকার এস এম আজমের ছেলে সাজ্জাদ হোসেন (২৬) ও কিসমত প্রতাপপুরের আঃ জলিলের ছেলে আব্দুল রানা (৪৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের দুজনের কাছ থেকে একটি সচল ৭.৬৫ বিদেশী পিস্তল এবং দুইটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড ৭.৬৫ এর তাজা গুলি, ২২ বোরের ৪৯ রাউন্ড তাজা গুলি, ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮০ (আশি) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।ঐদিন দুপুর সোয়া ১ টায় এস আই (নিঃ) বেনু রায় এর নেতৃত্বে আলাদা আরেকটি টিম পাবনা জেলার সদর থানাধীন গয়েশপুর ইউপির মোহরপুর গ্রামে অভিযান পরিচালান করে সদর থানাধীন মোনহরপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে রাসেল হোসেন (৪৫) কে আটক করে। তখন তার কাছ থেকে তার ঘরের বিছানার তোষকের নিচ থেকে একটি বিদেশি ১২ বোরের তুরষ্কের তৈরী শর্টগান এবং ৫ (পাঁচ) রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক মামলা রজু প্রক্রিয়াধীন।

