এস এম আলম, ২৬ এপ্রিল: পাবনায় বাংলাদেশ ভ‚মি অফিসার্স কল্যাণ সমিতি পাবনা জেলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা শহরের রায়বাহাদুর গেট এলাকায় তাদের নিজস্ব কার্যালয়ে সভায় ৩ বছর মেয়াদে সভাপতি খন্দকার মবিদুর রহমান সেতু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হন।



