Homeজেলা সংবাদপাবনায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পাবনায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

এস এম আলম, ২৮ এপ্রিল: পাবনায় পালিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। এ উপলক্ষে সকালে জেলা বিচার বিভাগের উদ্যোগে কোর্ট প্রাঙ্গন থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: এনায়েত কবির সরকারের নেতৃত্বে একটি বিশাল ও বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‍্যালীতে অংশ নেন নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো: মিজানুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: জাহাঙ্গীর আলম, জেলা যুগ্ম ও দায়রা জজ নাজমুল হোসেন ও তাজউল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সরকার, পিপি গোলাম সরোয়ার খান জুয়েল সহ আদালতের বিচারক ও স্থানীয় আইনজীবিরা। পরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: এনায়েত কবির সরকারের সভাপতিত্বে কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আকতার সহ জেলার গুরুত্বপূর্ণ সরকারি অফিস প্রধানগন, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও লিগ্যাল এইডের উপকারভোগী সহ আদালতের সকল পর্যায়ের কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী পুরুষ পুরস্কার গ্রহণ করেন এড. মো: আয়ূব আলী ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী মহিলা পুরস্কার গ্রহণ করেন এড. স্বপ্না রানী সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments