Homeখেলাধুলাজাপানের ক্লাবের কাছে হেরে বিদায় রোনালদোর আল নাসরের

জাপানের ক্লাবের কাছে হেরে বিদায় রোনালদোর আল নাসরের

আরও একবার হতাশা। ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। বুধবার জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেল তাদের ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে।পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রোনালদো জেদ্দায় প্রথমার্ধে একবার হেডে বল পোস্টে লাগান এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন।আল নাসরের অধিনায়ক, যিনি সৌদি আরবে দুই বছর ছয় মাস কাটালেও এখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি, হতাশ হয়ে মাথা নাড়তে নাড়তে মাঠ ছেড়েছেন।ম্যাচের দশম মিনিটেই কাওয়াসাকি এগিয়ে যায়, যখন মার্সিনিয়োর পাস থেকে মোহামেদ সিমাকানের হেড ক্লিয়ারেন্স ধরে নেওয়া ইতো অসাধারণ এক ভলিতে গোল করেন। ২৮ মিনিটে সৌদি ক্লাব আল নাসর সমতা ফেরায় সাদিও মানের শটে, যা ইউইচি মারুয়ামার কাঁধে লেগে দিক পরিবর্তন করে গোললাইনে পৌঁছায়।এরপর রোনালদো দুটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। একবার ওভারহেড কিক পোস্টের বাইরে যায় এবং আরেকবার হেড পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবার এগিয়ে যায় কাওয়াসাকি। বেন্টো ইতো’র শট ঠেকালেও ফিরতি বলে ওজেকি গোল করতে ভুল করেননি।

দ্বিতীয়ার্ধে আল নাসর চাপ বাড়ালেও ৭৬ মিনিটে কাঠগড়ায় পড়ে তাদের রক্ষণভাগ। বদলি খেলোয়াড় এরিসন দারুণভাবে বল নিয়ে ডান দিক দিয়ে ঢুকে পাস বাড়ান ইয়েনাগাকে, যিনি গোল করতে ভুল করেননি।৮৭ মিনিটে আইমান ইয়াহিয়া দুর্দান্ত দূরপাল্লার শটে একটি গোল শোধ করেন। বাকি সময়ে রোনালদোর দুটি প্রচেষ্টা জাপানি গোলরক্ষক ইয়ামাগুচি ঠেকিয়ে দেন। ফলে হার এড়াতে পারেনি আল নাসর, ৩-২ গোলে জয় নিয়ে ফাইনালে ওঠে কাওয়াসাকি ফ্রন্টালে।শনিবার ফাইনালে কাওয়াসাকি মুখোমুখি হবে আরেক সৌদি ক্লাব আল আহলির, যেখানে দুই দলই প্রথমবারের মতো এশিয়ান শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments