Homeজেলা সংবাদপাবনায় জব ফেয়ার অনুষ্ঠিত

পাবনায় জব ফেয়ার অনুষ্ঠিত

এস এম আলম, ১৫ মে: পাবনায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রশিক্ষনার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার। সকালে এ প্রতিষ্ঠান প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ জব ফেয়ারের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানী হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, উপ প্রকল্প পরিচালক ১, এসেট প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা প্রকৌশলী বিএম শরিফুল ইসলাম, চিফ ইন্সট্রাকটর ও বিভাগীয় প্রধান সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটি এবং কোঅর্ডিনেটর জব ফেয়ার উদযাপন কমিটি মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সট্রাকটর পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রতন কুমার দাস জুনিয়র। জব ফেয়ারে স্কয়ার গ্রুপ সহ দেশের ১৬ টি শিল্প প্রতিষ্ঠান তাদের নিজ নিজ স্টলে শতাধিক শিক্ষার্থীকে চাকুরীর জন্য নির্বাচিত করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments